সাড়ে ১০ লাখা টাকা ব্যয়ে সর্তা ও ডাবুয়া খালের ভাঙ্গন এলাকায় হচ্ছে বেড়িবাঁধ
প্রায় সাড়ে ১০ লাখা টাকা ব্যয়ে রাউজান সর্তা খাল ও ডাবুয়া খালের ভাঙ্গন এলাকায় বেড়ি বাঁধ নির্মাণ করা হচ্ছে।ভারী বর্ষণ ও পাহাড়ি শ্রোতে সর্তা ও ডাবুয়া খালের ভেড়ী বাঁধ ভাঙ্গে রাউজানের অধিকাংশ রাস্তাঘাট, কালভার্ট ধসে পড়ে।সরেজমিনে দেখা গেছে, সর্তা ও ডাবুয়া খালের ভাঙ্গন রোধে গাছের বললি পুতেঁ বাশের বেড়া ও বালির বস্তা দিয়ে ভেড়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড থেকে এই বাঁধ নির্মাণের কাজ করছেন ঠিকাদার কাজী মাসুদ রানা।ঠিকাদার কাজী মাসুদ রানা জানান, চিকদাইর ইউনিয়ন পরিষদের সামনে সর্তা খালের বেড়িবাঁধ নির্মাণ ব্যয়ে ৬ লাখ টাকা। ডাবুয়া খালের বেড়িবাঁধ নির্মাণ ব্যযে সাড়ে ৪ লাখ টাকা। এই দুটি বাঁধ নির্মাণ হলে ভাঙ্গন কবল থেকে রক্ষা পাবে এলাকার কৃষকের ফসলি জমি ও মানুষের বাড়ি-ঘর।চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী জানান, বন্যা সর্তা ও ডাবুয়া খালের বাঁধ ভাঙ্গনে তার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট,ব্রিজ কালভার্ট ঠিক করা হচ্ছে। ইতিমধ্যেই চিকদাইর ইউনিয়ন পরিষদের সামনে বালুর বস্তা দিয়ে সর্তা খালের বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হযরত আকবর শাহ সড়ক সেকশন-১ ও ২ নামের এই দুটি সড়কের উন্নয়ন কাজ চলতেছে। চিকদাইর ইউনিয়নে গহিরা কালাচাঁদ চৌধুরী সেতু থেকে হযরত সৈয়দ রহিমুল্লাহ্ শাহ্ মাজার পর্যন্ত আকবর শাহ্ সড়কের উন্নয়ন কাজ হচ্ছে।রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সুপারিশে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে তিন কোটি ১৮ লাখ টাকা ব্যয় বরাদ্দে এই দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজ হচ্ছে। চেয়ারম্যান আরো জানান,আকবর শাহ্ সড়কের উন্নয়ন কাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াতের সুযোগসুবিধা এবং দীর্ঘদিনের কষ্ট দূর হবে।