গতকাল ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নগরের মোমিন রোডের একটি হোটেলে মানবাধিকার কর্মী, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের শুভ জন্মদিন পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এ্যাডভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সঙ্গীতশিল্পী মাসুদ রানা, রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক ও মানবাধিকার কর্মী নাসির হাওলাদার, সাংবাদিক বিদ্যুৎ দেব, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রার সভাপতি সাজমিন কনিকা, স্বপ্নযাত্রার সেক্রেটারি রাকিব উদ্দিন চৌধুরী প্রমুখ।