
সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)র উদ্যোগে বন্যার্ত পানিবন্দী ১১৮০ পরিবারে মাঝে শুকনা খাবার ও ৩০০ মানুষকে চিকিৎসাসেবা ঔষুধ প্রদান
কয়েকদিন ধরে টাকা বৃষ্টিপাত হওয়ার কারনে চট্টগ্রামের বেশকিছু উপজেলায় পানি বিপদসীমা অতিক্রম করে অসংখ্য মানুষকে ঘরবন্দী করে দিয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বেশকিছু জায়গায় পানি উঠে গেছে। চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার বেশকিছু ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। অসংখ্য মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে। মানুষের ঘর বাড়ি ডোবে গিয়েছে। রাস্তাঘাটেও পানি উঠেগিয়েছে। মানুষের জীবন হয়ে গিয়েছে একেবারে দুর্বিসহ।এমতাবস্থায় এই অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়েছে মানবিক সংগঠন সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC)। সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর নেতৃত্বে দিনব্যাপি শুকনা খাবার বিতরণ করে বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে সংগঠনটি। এই পুরো আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি এস ইউ এম ইলিয়াস সিকদার,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আসিফ খন্দকার, কেন্দ্রীয় দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আসাদ চৌধুরী সহ অনেকেই। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং পুরাণগড় ইউনিয়নের নারী ইউপি সদস্য (মেম্বার) মুন্নি আক্তার।
বিতরন কালে বক্তারা বলেন, বন্যা পরিস্থিতি মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এলাকার অসহায় ও দরিদ্র মানুষ এই দুর্যোগ মুহূর্তে শুকনো খাবার এবং জরুরি চিকিৎসাসেবা পেয়ে উদ্যোক্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় সাতকানিয়া বাজালিয়া পুরান গড় ইউনিয়ন বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পানিবন্দি মানুষকে শুকনো খাবার খাবার স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা ঔষধ বিতরণ করা হয়।
![]()









