সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আসিফকে মুঠোফোনে হত্যার হুমকি!
আজ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আসিফ-কে মুঠোফোনে হত্যার ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
একজন সাংবাদিক ও সংগঠকের প্রতি এ ধরনের হুমকি শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশের ওপরও একটি গুরুতর আঘাত।
আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। আমরা ঐক্যবদ্ধ, আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।
হুমকির রাজনীতি বন্ধ হোক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক।