- - -

সাঁথিয়ায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রিতে ১ হাজার টাকা জরিমানা

Print News

সাঁথিয়ায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রিতে ১ হাজার টাকা জরিমানা

 

পাবনার সাঁথিয়া পৌর সদরের বোয়াইলমারী হাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হাটে কয়েকজন মাছ বিক্রেতাকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করতে দেখা যায়। খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান হাটে গিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে পিরানহা মাছ জব্দ করেন। তবে অন্য ব্যবসায়ীরা ততক্ষণে মাছ বিক্রি করে চলে যান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সেলিম আহমেদ ওই ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa