সরাইল সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের কিছুক্ষণ পরেই ব্যাংকেই টাকা চুরি
ব্রাহ্মণবাড়িয়া সরাইল সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ৩৩ হাজার টাকা ছিনতাই বা চুরি হয়েছে, ঘটনাটি ঘটেছে সরাইল সোনালী ব্যাংকের নিচ থেকে - আজ সকাল সাড়ে দশটার সময়। ১০/৬/২০২৪ ইং,
প্রত্যক্ষদর্শী ও টাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা মৃত হারিজ উদ্দিনের স্ত্রী মোসাম্মৎ তাহেরা বেগম পুষ্প (সাবেক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দক্ষিণ আরিফাইল সরাইল) আমাদেরকে জানান আজ সকালে আমি সোনালী ব্যাংকে আসি আমার স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা ও আমার পেনশনের টাকা উত্তোলনের জন্য এবং আমি ৩৩০০০ টাকা মোট উত্তোলন করি।
কিছুক্ষণ পর ব্যাংকের নিচতলা যাওয়ার পথে দুই তিন জন বোরকা পরিহিত মহিলা আমাকে আটক করে আমার কাছ থেকে আমার ভেন্টিব্যাগ চিনিয়ে নেই এই ব্যাগে আমি ৩৩ হাজার টাকা রেখেছিলাম এরপর আমি চিল্লাচিল্লি করলে লোকজন জড়ো হতে,,, ইতিমধ্যেই বোরকা পরিহিত মহিলা গুলি চলে যাই।
এরপর ৯৯৯ ফোন দিলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে পুলিশ এসে তদন্ত করে চলে যাই কিন্তু এখন পর্যন্ত আমার টাকার কোন খোজ খবর পায়নি আমি এখন আইনের ব্যবস্থা নেব বলে সিদ্ধান্ত নিয়েছি।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আরো জানা যায় যে সরাইলে বেশ কয়েকটি সরকারি বেসরকারি ব্যাংক রয়েছে এই ধরনের ঘটনা প্রায় সময় ঘটে থাকে কিন্তু ব্যাংকগুলোতে নিরাপত্তার কোন ব্যবস্থা নেই।