সরাইলে ১০ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি আটক
ব্রাক্ষনবাড়ীয়া জেলা সরাইলে ১০ কেজি গাঁজা সহ মোঃ কামরুল ইসলাম নামে এক মাদক কারবারি আটক করেছে সরাইল থানার পুলিশ। আটককৃত কামরুল ইসলাম (৩৫) মনিরুল) ঝিনাইদহ জেলার কালিচরণপুর উপজেলার বয়ড়া তলা এলাকায় মোঃ শফিকুলের ছেলে।( বুধবার ১১ সেপ্টেম্বর) সকালে সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামের ঈদগাহ ময়দানের পৃবপাশে পাকা রাস্তার উপরে গোপন সংবাদের ভিওিতে সরাইল থানার এস আই ( নিরস্ত্র) মোঃ ফারুক হোসেন ও এ এস আই (নিরস্ত্র) রুবেল আখন্দ ফোসসহ অভিযান চালিয়ে একজন মাদক কারবারি কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীগনের সামনে জব্দ করেন। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত বিরুদ্ধে সরাইল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার গ্রেফতার দেখিয়ে আসামীকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।