চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, সরকার জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরন করেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রেখেছে।
তিনি আজ গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসার প্রয়োজন, অথচ তাকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার।
গতকাল ২১ সেপ্টেম্বর বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনের দলীয় কার্যালয় মাঠে জাতীয়তাবাদী তরুণ দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে রোড মার্চ শুরু হয়ে চট্টগ্রামে আসবে।
চট্টগ্রামে রোড মার্চ শেষে জনসভা অনুষ্ঠিত হবে এবং পথে আরও বেশকিছু পথসভা হবে। বিগত দিনের মতো মোটরসাইকেলসহ যে যার মতো করে রোড মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
চট্টগ্রাম মহানগর তরুণ দলের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হারুন কাকল পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, বিশেষ অতিথি মহানগর বিএনপি'র সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মশিউর আলম স্বপন, মহানগর যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, যুগ্ম সম্পাদক ইদ্রিস আলম, সহ সাংগঠনিক সাধারণ সম্পাদক রাসেল নিজাম, সহ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাঈন উদ্দিন খান রাজিব, মহানগর তরুন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, অর্থ সম্পাদক আলম আলমগীর, কোতোয়ালী থানার তরুণ দলের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ প্রমুখ।