
বান্দরবান বিশ^বিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন
সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকায় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে
—–পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
পার্বত্য জেলা বান্দরবানের সুয়ালক এলাকায় ১শ একর জায়গার উপর নির্মিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ক্যাম্পাসটি প্রধান াতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় বান্দরবান বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এম. নুরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ সরকারী উর্ধতন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নাই। বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষার ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। মন্ত্রী আরো বলেন, শুধু বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়ে সার্টিফিকেট অর্জন করলে হবে না। দেশের অন্যান্য বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মত আমাদেরকেও প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। যাতে করে বান্দরবান বিশ^বিদ্যালয়ের ছেলে-মেয়েরাও সমাজ, দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।
২০১৯ সালে ৫৬ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে এই বিশ^বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলা, ইংরেজী, হোটেল ম্যানেজমেন্টসহ ৫টি বিষয়ে ৪ শতাধিক শিক্ষার্থী এ বিশ^বিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহন করছে। শুধু তাই নয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য থাকছে ছাত্রাবাস, শেখ কামাল ইনকিউবেশন সেন্টার, মিনি স্টেডিয়াম বোটানিক্যাল গার্ডেন হোস্টেল সুবিধাসহ নিরাপত্তা ব্যবস্থা।
![]()









