- - -

সরকারি পাহাড় রক্ষায় বড় ধাপ, ভূমিদস্যু আলমগীর গ্রেফতার: এলাকাবাসী উল্লাসিত

Print News

বায়েজিদ বোস্তামী থানায় গ্রেফতার কথিত বিএনপি নেতা আলমগীর,পাহাড় কাটার সময় পুলিশের অভিযান সফল

সরকারি পাহাড় রক্ষায় বড় ধাপ, ভূমিদস্যু আলমগীর গ্রেফতার: এলাকাবাসী উল্লাসিত

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযান সর্বশেষ প্রমাণ করল যে সরকারি পাহাড় ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। বায়েজিদ বোস্তামী থানার পুলিশ শনিবার (২৮) মার্চ রাতে পাহাড় কাটার অপরাধে সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আলমগীর হোসেন (৪০)। যিনি দীর্ঘদিন ধরে নিজেকে রাজনৈতিক দল বিএনপির প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে এলাকার পাহাড় কাটাসহ ভূমি দস্যুতা এবং অবৈধ প্লট বাণিজ্য করে আসছেন।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আমিরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল কবিরের নেতৃত্বে এসআই শহীদুল ইসলামসহ অন্যান্য অফিসারদের সমন্বয়ে ২৮ মার্চ রাত ৫:২০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলা বাজার গুলশান আবাসিকের পাশে ব্যাংক পাহাড়ের পাদদেশে অবৈধভাবে পাহাড় কাটার সময় মোঃ আলমগীরকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামীরা কোনো বৈধ অনুমোদন ছাড়াই পাহাড় কেটে ভূমি সমতল করছিল এবং সেখানে ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। এতে পাহাড় ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ ০১ টি লোহার শাবল, লম্বা আনুমানিক ৫ ফুট, ০১ টি আড়াই ফুট লম্বা শাবল এবং ১ টি গেথি উদ্ধার করে। গেথির সামনে লোহার ধারালো অংশ উভয়পাশে কাঠের বাট যুক্ত, কাঠের বাটের দৈর্ঘ্য ২ ফুট এবং লোহার অংশের দৈর্ঘ্য আনুমানিক ১.৫ ফুট। এসব উদ্ধারকৃত সরঞ্জাম তালিকাভুক্ত করে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ আলমগীর হোসেনের সহযোগী হিসেবে আব্দুল মালেক (৪৫), মোঃ সোলাইমান (৪২), মোঃ ইব্রাহীম (৪০) সহ অজ্ঞাতনামা ১০-১২ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় অনুসন্ধান এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ গণমাধ্যমকে জানান। গ্রেফতারকৃত আলমগীরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মো: আলমগীর দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামী এলাকায় নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে নানা ধরনের অপরাধ করতেন। তিনি পাহাড় কাটাসহ ভূমি দস্যুতা, প্লট বাণিজ্য এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালাতেন। এলাকার সাধারণ মানুষ তার প্রভাব এবং ক্ষমতার কারণে অনেক অভিযোগ থাকলেও প্রকাশ করতে পারত না। তবে পুলিশের এই অভিযানের মাধ্যমে তার কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে এবং পুরো এলাকায় শান্তি বিরাজ করছে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দা বলেন, “এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের কারণে পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রি করা হচ্ছে। এর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, বর্ষাকালে ধসের ঝুঁকি বেড়ে যাচ্ছে। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালায়, তবে নিয়মিত নজরদারি এবং কঠোর আইন প্রয়োগ প্রয়োজন।”

সচেতন নাগরিকরা মনে করছেন, সরকারের পাহাড় রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের জন্য শুধু অভিযানের উপর নির্ভর করা যথেষ্ট নয়। এর সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা অপরিহার্য। তারা দাবি করছেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর মামলা ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের মতে, আলমগীরের মতো ভূমিদস্যুদের গ্রেফতারের মাধ্যমে বায়েজিদ বোস্তামী থানা এলাকা এবং আশেপাশের পাহাড়ের রক্ষা সম্ভব। এছাড়া, যারা এখনও সক্রিয় ভূমিদস্যুতা চালাচ্ছে তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনা হলে পাহাড় ধ্বংস এবং পরিবেশের ক্ষতি রোধ করা সম্ভব হবে।

গ্রেফতারকৃত আলমগীরের মামলার ধারায় উল্লেখ করা হয়েছে, বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৩৮, তারিখ ২৮/০৩/২০২৬, ধারা ইমারত নির্মাণ আইন, ১৯৫২ সালের 12(1A)(a) অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে। এই মামলা সাধারণ জনগণকে পরিবেশ রক্ষা এবং আইন মানার বার্তা হিসেবে গুরুত্বপূর্ণ।

পরিবেশবিদ ও স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, পাহাড় কাটা শুধু অবৈধ নয়, এটি ভবিষ্যতের প্রাকৃতিক ভারসাম্যকে বিপন্ন করছে। পাহাড় ধসে পড়ার ফলে এলাকার মানুষজনের জীবন ও সম্পত্তি হুমকির মুখে পড়তে পারে। তাই নিয়মিত অভিযান, কঠোর আইন প্রয়োগ এবং সরকারি পাহাড় সংরক্ষণ গুরুত্বপূর্ণ।

বায়েজিদ বোস্তামী এলাকায় এই ধরনের অভিযানের ফলে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সকল ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে সরকারি পাহাড় রক্ষা হবে, পরিবেশ সংরক্ষিত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বস্তি ফিরে আসবে।

এই অভিযান শুধু পুলিশি উদ্যোগ নয়, এটি স্থানীয় জনগণ, প্রশাসন এবং পরিবেশ রক্ষাকারী সকলের যৌথ প্রয়াসের প্রতিফলন। সচেতন নাগরিকরা মনে করছেন, নিয়মিত নজরদারি এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রামের পাহাড়কে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা সম্ভব হবে।

এদিকে ভূমিদস্যু ও পাহাড় খেকো মো : আলমগীরকে আটক করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে চট্টগ্রামের সাহসী উচ্চারণ গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স। সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আলমগীরের মতো ভূমিদস্যুকে আটক করে পুলিশ একটি দৃষ্টান্তমূলক কাজ করেছে। তবে তারা দাবি করে বলেন, গ্রেপতার করে দায়িত্ব পালন করলে হবে না, শাস্তি নিশ্চিত করতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa