সম্মানিত চট্টগ্রামবাসীর সদয় অবগতি ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় পরিষদের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ
প্রিয় চট্টগ্রামবাসী,
ঈদ ও নববর্ষের শুভেচ্ছাসহ আমি কিছু অপ্রিয় সত্যি কথা তুলে ধরার চেষ্টা করছি। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাতে আমি আগাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
বিষয়টি হলো, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় পরিষদের চতূর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অমান্য করে একটি একটি কাল্পনিক মনগড়া অসাংবিধানিক এবং সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ না করে রাতারাতি একক সিদ্ধান্ত নিয়ে সাধারণ সভাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় পরিষদের চতূর্থ সাধারণ সভা কর্তৃক সর্বসিদ্ধান্তে অনুমোদনকৃত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত শুধুমাত্র সম্মেলনের জন্য তিন মাস মেয়াদি আহবায়ক (সম্মেলন প্রস্তুতি) কমিটি সমূহ বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি একক ক্ষমতা দেখিয়ে অসাংবিধানিক ও সাংগঠনিকভাবে পেইজ বুকে এবং তার মালিকানাধীন এশিয়া টেলিভিশনে সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ সভায় অনুমোদিত এবং সাধারণ সম্পাদক (বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা মরহুম বজলুর রহমান এর সন্তান) তামজিদ বিন রহমান তৃর্য এর স্বাক্ষরিত আহবায়ক কমিটিগুলো বাতিল করেছে বলিয়া একটি কাল্পনিক মনগড়া ঘোষণা প্রচার করেছন এবং এখনো করে আসছেন। এটি অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক হিসেবে বঙ্গবন্ধু সৈনিক লীগের সংশ্লিষ্ট সকলের কাছে প্রতিয়মান হয়েছে। এখানে উল্লেখ্য যে, বঙ্গবন্ধু সৈনিক লীগ সাংগঠনিকভাবে সুসংগঠিত করার লক্ষ্য সারাদেশে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কর্মসুচীর আলোকে আগ্রহীদেরকে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় পরিষদের মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দেওয়ার সাংগঠনিক ঘোষণার প্রেক্ষিতে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি কেন্দ্রীয় পরিষদের মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিয়ে আসার পর তাদের সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করে বাচাই- যাছাই করে বাংলাদেশের অন্যান্য সাংগঠনিক জেলার মতো আমাদের চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি অনুমোদন দিয়ে কেন্দ্র থেকে কুরিয়ার যোগে একটি কমিটি প্রেরণ করেন যা নিম্নরুপ-- স্বারক- বসৈলী/ক/চ/-ম/আ/১/২৪/ তারিখ- ১২/০৩/২৯২৪ইং।
সম্মানিত কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তূর্য কর্তৃক স্বাক্ষরিত আমাদের কাছে প্রেরিত চিঠিতে

বরাবর,
আহবায়ক / যুগ্ন আহবায়ক, বঙ্গবন্ধু সৈনিক লীগ
চট্টগ্রাম মহানগর শাখা।
বিষয়ঃ সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১(এ)এর ক এবং খ ধারা মোতাবেক বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন প্রসঙ্গে।
সংগ্রামী সহযোদ্ধা, আখ্যায়িত করে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ এর জেলা ভিত্তিক পদ প্রত্যাশীদের সংশ্লিষ্ট সাক্ষাৎকার বোর্ডের যাচাই -বাছাই ও মূল্যায়নের পরিপ্রেক্ষিতে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জনাব মোঃ কামাল উদ্দিনকে আহবায়ক এবং জনাব মোহাম্মদ ফোরকান, জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর চৌধুরী, সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন, জনাব শাহ আলম সিকদারকে যুগ্ম আহবায়ক মনোনীত করে গত ০২/০৩/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৪র্থ সভায় অনুমোদিত ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ০৩ (তিন) মাসের জন্য প্রদান করা হলো। এখানে আরো উল্লেখ যে, উক্ত সময়ের মধ্যে আপনার মহানগরের অন্তর্ভুক্ত সকল থানা/ ওয়ার্ড কমিটি গঠন করে বঙ্গবন্ধু সৈনিক লীগ এর কেন্দ্রীয় দপ্তর সেলে প্রেরন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই কমিটি অনুমোদনপূর্বক সদয় অবগতির জন্য অনুলিপি দিয়েছেন : ১, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। ২, প্রচার ও প্রকাশনা সম্পাদক/ দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। ৩, সভাপতি / সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, চট্টগ্রাম মহানগর শাখা। ৪, জেলা প্রশাসক / জেলা পুলিশ সুপার চট্টগ্রাম। ৫, দপ্তর সম্পাদক, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহ আরো অন্যান্যা।
আমরা কমিটির অনুমোদন পাওয়া পর যথানিয়মে সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করে কাজ শুরু করেছি। আমরা ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এতিমখানায় এতিম শিশুদের নিয়ে শিশু দিবস পালন ও দোয়া মাহফিল করেছি। ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যদায় স্মৃতিসৌধে গিয়ে পালন করেছি। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং মহিলা আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরী ও জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করেছি। স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সাংগঠনিক আলোচনা সভাসহ একাধিক মিটিং করার পাশাপাশি বঙ্গবন্ধুর সহচর সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমেদ চৌধুরী, সাবেক মন্ত্রী মরহুম এম এ মান্নান, সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত ও কবরে পুষ্প অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি। এর মধ্যে ১২ টা থানা ও ২৫ টি ওয়ার্ড কমিটি গঠনের জন্য চূড়ান্ত করেছি।
এখানে দুঃখজনক হলেও সত্যি যে, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় পরিষদের মাননীয় সভাপতি হঠাৎ করে ৪র্থ সাধারণ সভায় অনুমোদিত আহবায়ক কমিটিসহ বাংলাদেশে আরো যে সব কমিটি সাধারণ সভার সাংগঠনিক অনুবলে সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তৃর্য কর্তৃক স্বাক্ষরিত কমিটি সমূহ বাতিল বলে একটি কাল্পনিক মনগড়া অসাংবিধানিক অপপ্রচারমূলক সংবাদ প্রচার করে এবং করতে থাকেন। উক্ত সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি কেন্দ্রীয় পরিষদের দৃষ্টি গোচর হলে কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদকের স্বাক্ষরে জোরালো সাংগঠনিক নিয়মনীতি মোতাবেক একটি প্রতিবাদ মূলক সাংগঠনিক মতামত প্রকাশ করেন। যা নিম্ন রুপ-স্মারক নং- বসৈলী/জ/নো/ক-স/২৪ তারিখঃ ২৬/০৩/২০২৪ ইং
জরুরী নোটিশ
এতদ্বারা বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল স্তরের নেতা-কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের জেলা ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম এর ১ম ও ২য় পর্ব এর বিভাগীয় সাংগঠনিক টিমের সুপারিশক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি উক্ত জেলা সমূহের আহবায়ক/সম্মেলন প্রস্তুতি কমিটি জাতীয় প্রেস ক্লাবে ০২ মার্চ অনুষ্ঠিত ৪র্থ সভায় অনুমোদন করেন। উক্ত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় কোরাম পূর্ণ হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের গঠনতন্ত্রের পৃষ্টা নং-২৫, অনুচ্ছেদ-১১ (এ) এর ধারা ক ও খ মোতাবেক (বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সংগঠনের সর্বোচ্চ কর্মপরিষদ বলে গন্য হবে। এই পরিষদ কাউন্সিলের গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিবে এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের নিম্নস্তরের কমিটিগুলোর অনুমোদন, বাতিলকরণ, পুনঃনির্বাচনের ব্যবস্থা করা। প্রয়োজনে নিম্নস্তরের যে কোন কমিটি বাতিলকরণ, পুনঃ
নির্বাচনের ব্যবস্থা করা। প্রয়োজনে নিম্নস্তরের যে কোন কমিটি বাতিল করে তদস্থলে নতুন আহবায়ক কমিটি গঠনকরণ এবং আহবায়ক কমিটি গঠন করার ৯০ (নব্বই) দিনের মধ্যে উক্ত কমিটির নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় আহবায়ক কমিটি বাতিল হবে।)
বঙ্গবন্ধু সৈনিক লীগের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১ (এ) এর ধারা ক ও খ মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৪র্থ সভার সিদ্ধান্তক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত। ইতোমধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মহোদয় যে সকল আহবায়ক/সম্মেলন প্রস্তুতি কমিটি প্রদান করেছেন তা বৈধ বলে গণ্য হবে। দুঃখের বিষয় হলো, এই নোটিশ প্রচারের পর মাননীয় সভাপতি সাহেব কোন ধরনের সংশোধনী না দিয়ে, আমাদের আহবায়ক কমিটির বৈধতা থাকার পরও তিনি রাতারাতি একক সিদ্ধান্ত নিয়ে অসাংগঠনিকভাবে নিজ স্বাক্ষর একটি নামসর্বস্ব ৭৬ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি নামে তিন বছরের মেয়াদ নিদিষ্ট করে কমিটি অনুমোদন দিয়েদেন, যা একজন বিজ্ঞ সভাপতি হিসাবে কোনোভাবেই কাম্য নয়। আমরা তার মতো একজন সুপরিচিত স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এশিয়া টেলিভিশনের কর্ণধারের কাছে এই ধরনের অসংগতিমূলক অসাংগঠনিক আচরণ আশা করিনি। তিনি ইচ্ছে করলে সভাপতি হিসাবে সাংগঠনিকভাবে কেন্দ্রীয় পরিষদের সভার আয়োজন করে মতামতের ভিত্তিতে সাধারণ সভার সিদ্ধান্তঃ বাতিল কারণের প্রস্তাব এনে প্রয়োজনে পরিবর্তন পরিবর্ধন সংশোধন করে নেওয়ার মতো সাংগঠনিকভাবে সুযোগ রয়েছে। তিনি সংগঠনকে ছোট করে কেন্দ্রীয় পরিষদের চতূর্থ সাধারণ সভার সিদ্ধান্তকে অমান্য পূর্বক আমাদের আহবায়ক কমিটি বলবত থাকার পরও বিভ্রান্ত সৃষ্টি মূলক ৭৬ সদস্য পুর্ণাঙ নামসর্বস্ব কাগজের কমিটি দিয়ে ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু সৈনিক লীগকে প্রশ্নবিদ্ধ করেছে বলে পুরো চট্টগ্রামবাসী মনে করেন। একদিকে আহবায়ক কমিটির মাধ্যমে গণতান্ত্রিকভাবে সম্মেলন করার চলমান কার্যকে বাঁধা সৃষ্টি, অন্যদিকে পৃথক কমিটির দায়িত্বরত দেরকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে একটি ক্ষোভের বহিঃপ্রকাশের পথ সৃষ্টি করা হয়েছে। চট্টগ্রামে সভাপতি সাহেবসহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা সবাই আমাদের আপনজন, তাদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে,। তারা আমাদের শত্রু নয় তারাও আমাদের পরম বন্ধু হওয়ার স্বর্থেও অহেতুক ভাবে মুখোমুখি করে দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করি না। আমাদের কমিটি তো তিন মাস মেয়াদি শুধুমাত্র সম্মেলন করার জন্য দায়িত্ব পালন করে আসছি। সভাপতি ইচ্ছে পোষণ করলে তাদেরকেও সম্মেলনের মাধ্যমে কমিটিতে আসার ব্যবস্হা করতে পারতেন। এই সংগঠন তো কারও একক সংগঠন নয়। স্বৈরচারি মনোভাব নিয়ে এক নায়কতান্ত্রিক সভাপতির ক্ষমতা বলে মনগড়া সিদ্ধান্ত কোনো ভাবেই কাম্য নয়। আমরা বিশ্বাস করি এই সংগঠন বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধুর কাছের মানুষ এবং আস্তভাজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান সাহেব। তিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করেছেন। আমরাও বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের পতাকা তলে ঐক্য হয়েছি। বঙ্গবন্ধু এদেশের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন একক ক্ষমতার অধিকারী। তিনিও বেঁচে থাকাকালীন একক ক্ষমতা সংগঠনে প্রয়োগ করেননি। তিনি গণতন্ত্র বিশ্বাস করতেন এবং মানতেন। সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে কোন সময় কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ইতিহাস পাওয়া যাবে না। আমরা সেই বঙ্গবন্ধুর নামের সংগঠনকে বঙ্গবন্ধুর আদর্শের বাইরে নিয়ে গিয়ে মূল চিন্তা-চেতনা থেকে দুরে সরে যাচ্ছি, যা একদিন ইতিহাসের কাছে জবাব দিতে হবে।
আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি তিন মাসের মধ্যে একটি সম্মেলন করার দায়িত্ব নিয়েছি তা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ।
আগামী ২৫ শে মে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা আশা করবো বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি এই সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনকে সফল করবেন। এই সম্মেলনে যারা নির্বাচিত হয়ে আসবে আমরা তাদেরকে স্বাগত জানাবো।আমরা সাধারণ সম্পাদক বিহীন যেমন বঙ্গবন্ধু সৈনিক লীগ কামনা করিনা তেমনি সভাপতি বিহীনও সাংগঠনিক কর্মকান্ড বিশ্বাস করিনা।পরিশেষে, বলবো বলবো একটি আদর্শবান সংগঠন হিসেবে বঙ্গবন্ধুর সৈনিক লীগকে গড়ে তোলার জন্য ঐক্যের বিকল্প নেই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।