সম্প্রীতির মিলন বন্ধনের আবদ্ধতা নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ,ও মুফতি আমিন উদ্দিন সরদার, বিধায়ক বিশ্বনাথ দাস উপস্থিতে বহড়ু সম্প্রীতি মিনি ফুটবল কাপ
জয়নগর এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাসের উদ্যোগে জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাসের সহযোগিতায় বহড়ু মিলন উৎসব কমিটির গেম সেক্রেটারি কালাম খানের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতির মিলন বন্ধনে মাধ্যমে বহড়ু হাইস্কুলের মাঠে সুশৃঙ্গল মাধ্যমে মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো।খেলা ধূলার প্রতি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা আগ্রহ হারাচ্ছে এই কথাকে ভুল প্রমানিত করলো শনিবার বহড়ু মিলন উৎসব কমিটি।জয়নগর থানার বহড়ু হাইস্কুল মাঠে দুদিন রাতের মিনি ফুটবল ধামাকার আয়োজন করেছিল বহড়ু মিলন উৎসব কমিটি। সুসম্পর্ক বজায় রাখতে এই খেলাকে সম্প্রীতি কাপ হিসাবে নামাঙ্কিত করে আয়োজক কমিটি।আর এই খেলাকে ঘিরে গত কয়েকদিন ধরে খেলা প্রেমী মানুষের মনে উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতন। আর তারই ফল স্বরুপ শনিবার দুপুর থেকে সাগর, কাকদ্বীপ, নামখানা,ডায়মন্ডহারবার,গোসাবা, বাসন্তী থেকে শুরু করে মেদিনীপুর, হাওড়া,হুগলি, নদীয়া থেকে ও দর্শক সমাগম শুরু হয়।মূলত বিকাল ৫ টা থেকে জয়নগর দক্ষিন বারাশত কুলপী রাজ্য সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে খেলার দর্শকদের চাপে।রাত ১১ টা পর্যন্ত রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে জনসমুদ্রের চাপে।সমস্যায় পড়েন বহড়ু স্টেশনে নেমে বাড়ি ফিরতি মানুষ জন।কালীপুজোর আগে রোড অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন বহু সাধারণ মানুষ।এই যানজট নিয়ন্ত্রন করতে হিমসিম খায় জয়নগর থানার পুলিশ, ট্রাফিক।এই খেলা দেখতে মাঠের দুদিকের স্কুল,বাড়ি,দোকান পরিপূর্ণ হয়ে পড়ে।এমনকি বিরাট উচু নারকেল গাছে চড়ে খেলা দেখতে দেখা যায় দর্শককের।এদিন রাতে মিনি ফুটবলে পা দিয়ে কিক্ মেরে এই খেলার শুভসূচনা সূচনা করেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস।এ দিনের সম্প্রীতি কাপের উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়কা নমিতা সাহা, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, বহড়ু মিলন কমিটির উদ্যোক্তা এবং বহড়ু অঞ্চলের সংখ্যা লঘুসেলের সভাপতি কালাম খান,বহড়ু অঞ্চলের যুব সভাপতি বাবুন সেখ (মণপাখি ) তৃনমূল জেলা জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জয়নগর এক নম্বর ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,সুন্দরবন জেলা তৃনমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি প্রীতম হালদার,স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ,বিশিষ্ট সাংবাদিক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুকুর আলি মোল্লা,শান্তুনু মালিক,মাতিন হালদার ,ময়দা অঞ্চলের তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জান্নাত ,ময়দা অঞ্চলের উপপ্রধান আব্দুল রহিম ,সহ একাধিক পঞ্চায়েতের সদস্য, সমাজ সেবী সহ আরো অনেকে।বহড়ু মিলন উৎসব কমিটির গ্ৰেম সেক্রেটারি কালাম খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বলেন,দক্ষিন ২৪ পরগনা সহ ৬ টি জেলা থেকে বাছাই করা ১৬ টি টিম নিয়ে আমাদের এই সম্প্রতি কাপ।শনিবার রাতে যার সূচনা হয় এবং রবিবার রাতে ফাইনালের মধ্যে দিয়ে যার সমাপ্তি ঘটে।আমারা খেলা প্রেমী মানুষ দের কাছে সেরা খেলা তুলে দিতে চেয়েছি।কিন্তু এত মানুষের সমর্থন পাবো এই ভাবে আমরা কল্পনা করতে পারিনি।পুরোপুরি জনসমুদ্রের চেহারায় নেয়।আমরা খুশি আমাদের পাশে এসে এইভাবে খেলাকে ভালোবাসার জন্য।তিনি বলেন আনুমানিক ৫০হাজারে অধিক মানুষ আমাদের এই খেলার আনন্দ উপভোগ করতে এসেছিল।এদিন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,আমরা মানুষ, আমাদের কাছে ধর্মের চেয়ে মানুষ আগে। তাই সর্ব ধর্মের মিলন হিসাবে সম্প্রতি কাপে বহড়ু একথায় জনসমুদ্রের চেহারা নেয়।সব কিছুর মাঝে খেলাকে ভালোবাসুন।খেলার মধ্যে দিয়ে শরীরচর্চা ও হয়।অনেকে এই খেলাকে আটকাতে চেয়েছিলেন কিন্তু মানুষের সমর্থনে তা তাদের সম্ভব হয়নি।ভালো খেলা দেখুন।খেলা উপভোগ করুন।