- - -

সম্প্রীতির বন্ধ‌নে বাংলা‌দেশ সেনাবাহিনী নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন

img 20261021 wa0113
Print News

সম্প্রীতির বন্ধ‌নে বাংলা‌দেশ সেনাবাহিনী নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন

 

রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মশিউর রহমান, পিএসসি কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন নানিয়ারচর বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন। ১৯ অক্টোবর ২০২৬, (সোমবার) ২ ঘটিকায় মন্দির, পূজা কমিটির সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমাদের অসাম্প্রদায়িক বাংলার সাংস্কৃতি ঐতিহ্যের দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক মিলনের উৎসব। এই দিনে সকল ধর্ম, বর্ণ ও নানা শ্রেণীর মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে। বিশেষ করে চাকমা, তনচংগা, মারমাসহ অন্যান্য জনগোষ্ঠি তাদের নিজস্ব সংস্কৃতি, সংগীত এবং অতিথি পরায়ণতার মাধ্যমে এই উৎসবকে আরও বৈচিত্র্যময় ও বর্ণিল করে তোলেন। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন সর্বদা এ অঞ্চলের প্রতিটি জনগোষ্ঠির ঐতিহ্য ও সংস্কৃতিকে শ্রদ্ধা করে এবং পারস্পারিক শান্তি, নিরাপত্তা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনাদের ধর্মীয় অনুষ্ঠানসহ অন্যান্য সকল কার্যক্রম নিয়মিত ও সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগীতা করব এবং যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থাকব। শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে নয়, আপনারা যেকোন প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন, আমরা আপনাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী সহায়তা করার চেষ্টা করব। যেকোন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে আছে এবং থাকবে। উল্লেখ্য যে, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নানিয়ারচর জোনের পক্ষ থেকে উক্ত পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa