- - -

সম্প্রীতির আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে ট্রাস্টের অনুদান

Print News

সম্প্রীতির আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে ট্রাস্টের অনুদান
“”””””””””””””””””””””””””””””””””””””””””

আজ ৩০ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার তেকোটা-মুকুটনাইট এলাকায় অবস্থিত বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন-এর পক্ষ থেকে এক লক্ষ টাকার অনুদান প্রদান করেন।

অনুদান প্রদানের সময় ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন, “ভবিষ্যতে বৃহত্তর পরিসরে এসে সেবাসদনের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকার অঙ্গীকার করছি। দক্ষিণ চট্টগ্রামের জনগণের সেবায় অগ্রমহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাস্থবির সেবাসদন প্রতিষ্ঠা করে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও অনুপ্রেরণার উৎস। তাঁর কর্মসাধনার ধারাবাহিকতায় আমি ধর্মীয় ও মানবিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া, মহাসচিব সংগীতশিল্পী অনুপম বড়ুয়া, সাবেক মহাসচিব সরিৎ চৌধুরী, যুগ্ম মহাসচিব অশোক বড়ুয়া বাবু, সাংবাদিক বিপ্লব বিজয় (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের পটিয়া উপজেলা সভাপতি রণি চৌধুরী, সহ-সভাপতি কল্লোল বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই ট্রাস্টি রুবেল বড়ুয়ার এই উন্নয়ন ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa