ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্ এর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা
সমাজের হতদরিদ্র ও অসহায়দের পাশে বিত্তশালীদের
যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতা করার আহবান
ইন্টারন্যাশনাল সেবামূলক সংগঠন ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্ এর উদ্যোগে ক্লাবের সদস্যারা চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারে বোবার গলিতে অসহায় দরিদ্র ও বৃদ্ধাদের মাঝে আজ ২৮ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সমাজের হতদরিদ্র ও অসহায়দের পাশে বিত্তশালীদের যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতা করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস্ এর প্রেসিডেন্ট মুনিরা হোসনা, ভাইস প্রেসিডেন্ট ড. হাফসা সালেহ, চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবির, সেক্রেটারী নাজনীন আরা শান্তা, ক্লাব করসপনডেন্ট রোকেয়া আক্তার বারী ও ক্লাব আইএসও মেহ্রুবা কবির।
শীতবস্ত্র পেয়ে স্থানীয় জনসাধারণ ইনার হুইল ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।