সভাপতি শামিম-উল কিবরিয়া ও সাধারণ সম্পাদক আমির হোসেন
দি-ওয়াসা এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর
কার্যকরি কমিটি গঠিত
গতকাল ৬ নভেম্বর সোমবার দি-ওয়াসা এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড রেজিঃ নং-৩১৮ এর কার্যকরি পরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত মোহাম্মদ শামিম-উল কিবরিয়া, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত আমির হোসেন। এ ছাড়া ৫ (পাঁচ) জন পরিচালনাা বোর্ডের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। উক্ত সাধারণ সভায় কার্যকরি পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল ইসলাম এর সভাপতিত্বে নাসিরাবাদস্থ দি-ওয়াসা এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর কার্যালয়ে বিকাল ৫ ঘটিকায় সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করেন।