আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের বর্ণাঢ্য নৃত্য অনুষ্ঠানে প্রদীপ কান্তি রায়
সব সংস্কৃতির আদি জননী হচ্ছে নাচ বা নৃত্য
গ্রাম পর্যায়ে নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নৃত্য দিবস জানতে একটি সুন্দর কর্মসূচী। প্রকৃতপক্ষে গ্রাম পর্যায়ে সাংস্কৃতিক চর্চা বর্তমানে খুব কঠিন। গ্রাম পর্যায়ে সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করার উদ্যোগ নিতে হবে। প্রতিটি গ্রামের স্কুলে সপ্তাহে অন্তত একদিন বিনোদন, সাংস্কৃতিক কর্মসূচীর অনুষ্ঠানগুলি প্রতিটি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ করা উচিত। আজকের তরুণ প্রজন্মকে শিক্ষিত জনগোষ্ঠীতে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় পরিণত করে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের আগামীর ভবিষ্যৎ হিসেবে তৈরি করতে শিক্ষার কোন বিকল্প নেই। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে চট্টগ্রামের নিবেদিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর কর্তৃক আয়োজিত ফটিকছড়ি উপজেলার বিশিষ্ট নৃত্যশিল্পীদের সমন্বয়ে গত ২৯ এপ্রিল ২০২৪ সোমবার বিকাল ৫টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পূর্বসুয়াবিল সার্বজনীন ব্রহ্মময়ী কালী ও দূর্গা মন্দির মাস্টার বিধান চন্দ্র রায়ের বাড়িস্থ বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মন্দিরের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কান্তি রায় উপরোক্ত মন্তব্য করেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা। বিশেষ অতিথি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বায়োজিদ ফরায়েজী। স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশিল্পীদের অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরীর নেতৃত্বে একক ও দলীয় নৃত্য পরিবেশনায় এ বর্ণাঢ্য নৃত্য অনুষ্ঠান দর্শনার্থীদেরকে আনন্দ দেয়।