সবুর খান আমাদের মাঝে আর নেই
বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নেতা, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সহ প্রচার সম্পাদক, চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রভাশালী নেতা, বিআইডব্লুটিআই দীর্ঘ বছরে সি বি এর সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুস সবুর খান এর অকাল মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরাম পক্ষে থেকে নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছে।
এক শোক বিবৃতিতে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, আমরা একজন মনে প্রাণে চট্টগ্রাম প্রেমিকে অকালে হারলাম। এখানে উল্লেখ্য যে, তিনি এস এম জামাল উদ্দিন ও ব্যারিস্টার মনোয়ার হোসেন এর নেতৃত্বে সংগ্রাম কমিটি প্রতিষ্ঠা লগ্ন হতে চট্টগ্রামের চলমান সমস্যা সমাধান করার লক্ষ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছন। তিনি চট্টগ্রাম নাগরিক ফোরাম প্রতিষ্ঠার পর হতে নিয়মিত সকল ধরনের কর্মসুচীতে অংশ নিতেন। তিনি হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা থাকাকালীন আজ ১৬ অক্টোবর সন্ধ্যার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুকালিন বয়স হয়েছিল ৫২ বছর। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলহাজ্ব আব্দুস সবুর খান এর জানাজার নামাজ ১৭ অক্টোবর বাদে জোহর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি, চট্টগ্রাম নাগরিক ফোরাম ও বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সংশ্লিষ্ট সকলকে জানাজা নামাজে শরীক হওয়ার জন্য বিনীতভাবে ভাবে অনুরোধ জানানো হয়েছে।