সন্দ্বীপে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক মতবিনিময় সভা
সন্দ্বীপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সংবাদকর্মিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার( ১ আগষ্ট) দুপুর ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতিকুল্লাহ এসময় সংবাকর্মিদের সাথে ব্রিফিং করেন। মৎস্য কর্মকর্তা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিগুলো হচ্ছে র্যালি, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য সেক্টরে সরকারের সাফল্য ও অগ্রগতির বিষয়টি তুলে ধরা।
এছাড়াও মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক চারু মিল্লাত ও আবদুল কাইয়ুম প্রমুখ।