সন্ত্রাস ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জোরালো পদক্ষেপের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বড়বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে বড়বাজার মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অথিতী হিসেবে জেলা জামায়াতে আমির জনাব রুহুল আমীন সংসদ সদস্য চুয়াডাঙ্গা-২ বলেন সাম্প্রতিক সময়ের নানা নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোনো সহিংসতা বা নাশকতার ঘটনাকে লঘু করে দেখার অবকাশ নেই; সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারী মাসুদ পারভেজ রাসেল সংসদ সদস্য চুয়াডাঙ্গা-২। বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও চেতনার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সঞ্চালনায় জেলা জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান রাসেল চুয়াডাঙ্গা -১
কর্মসূচিতে জেলা ছাত্রশিবির সভাপতি সাগর আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, পৌর আমির হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মোস্তফা কামালসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।