সঙ্গে একটা সত্য
ডা. তাজিয়া সরদার
একটি কুকুর বেশ রাতে হাঁপাতে হাঁপাতে একটি দোকানে এসে দাঁড়ালো। মুখে একটা ব্যাগ। ব্যাগের ভেতর কিছু টাকা আর একটা ছোট কাগজের তালিকা।
দোকানদার খুলে দেখে — সব জিনিসই তার দোকানে আছে। সে জিনিসগুলো গুছিয়ে দেয়, হিসাব মতো টাকা রেখে বাকিটা ফেরত দেয়।কুকুরটি ব্যাগটা মুখে নিয়ে হাঁটতে শুরু করে। কৌতূহলবশত দোকানদার দোকান বন্ধ করে পিছন পিছন যায়।
কুকুরটি দ্রুত গতিতে দৌড়াতে দৌড়াতে, গলির মোড় পেরিয়ে অবশেষে এক বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় আঁচড়ে দেয়। একজন বৃদ্ধ দরজা খুলে রেগে গিয়ে ব্যাগটা ফেলে দেয় আর লাঠি দিয়ে কুকুরটাকে মারতে শুরু করে।
দোকানদার ছুটে গিয়ে বলে— “আপনি এই বিশ্বস্ত প্রাণীটাকে মারছেন কেন? সে তো আপনার জন্য এতো রাতে বেরিয়েছে, জিনিস কিনে এনেছে — এমন বিশস্ত কুকুর পাওয়া তো বিরল, ভাগ্যের ব্যাপার!”
বৃদ্ধ ঝাঁঝিয়ে ওঠে, “বিরল? ভাগ্য আমার! কুত্তাটা আজও বেরোনোর আগে চাবিটা নিতে ভুলে গেছে! বেল চেপে আমার ঘুমটা ভাঙিয়ে দিলো, এই বৃদ্ধ চোখে ঘুম একবার ভাঙলে আর ঘুম আসেনা! আজ রাতে ঘুম আর হবেনা!”
জীবনে দেখবেন অনেক মানুষ আছে, হয়তো তারা এতটাই কাছের, প্রিয়জন যে ফেলার মতো নয়—তাদের জন্য আপনি যতই আন্তরিক হন, যতই ত্যাগ স্বীকার করেন, , যতই ভালো করেন — কিছু মানুষ কেবল ত্রুটিই দেখবে।
তার মানে কি আমরা থেমে যাবো?
কারণ আপনার মানবিকতা, আপনার শুভচিন্তা, কারো অন্ধ দৃষ্টিতে ম্লান হয়ে যায় না, ছোট হয় না।
আপনার কাজের মূল্য অন্যের প্রশংসায় নয়, আপনার অন্তরের উদ্দেশ্যেই।
তাই আজ নিজেকে স্মরণ করিয়ে দিতে চাই মাদার তেরেসার লেখা “Do It Anyway” কবিতার কয়েকটি পংক্তিমালা, যা জীবনের এই চরম সত্যকে শব্দের মালায় সাজিয়ে গেছেন:
“If you are kind, people may accuse you of selfish, ulterior motives — be kind anyway.
What you may spend years building, someone could destroy overnight — build anyway.
The good you do today, people will often forget tomorrow — do good anyway.
Give the world the best you have, and it may never be enough — give the world the best you’ve got anyway.
You see, in the final analysis, it is between you and your God anyway.”
“তুমি যদি দয়ালু হও, মানুষ বলবে তোমার স্বার্থ আছে — তবুও দয়ালু হবে।
তুমি যা সারাজীবন ধরে গড়ে তুলবে, কেউ এক রাতেই ভেঙে দিতে পারে — তবুও গড়বে ।
তুমি আজ যে ভালো কাজ করবে, মানুষ কাল ভুলে যাবে — তবুও ভালো করবে।
তুমি পৃথিবীকে তোমার সর্বোত্তম দেবে, কিন্তু তাও হয়তো যথেষ্ট হবে না — তবুও সর্বোত্তমই করবে।
কারণ শেষ বিচারে, বোঝাপড়া হবে শুধু তোমার আর তোমার স্রষ্টার মধ্যে।”
So keep showing up. Keep shining. Keep doing good. Even when it’s unrecognized, even when it’s misunderstood — do it anyway. Because goodness, when done for the right reason, never goes unseen.