সংসদে চট্টগ্রামের জলাবদ্ধতার প্রসঙ্গ তুললেন সাংসদ মো মহিউদ্দিন বাচ্চু
চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নিতে সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম -১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো মহিউদ্দিন বাচ্চু গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জলাবদ্ধতার প্রসঙ্গ তুললেন। মো মহিউদ্দিন বাচ্চু বলেন, আমার নির্বাচনী এলাকায় হালিশহর এলাকার দুই ওয়ার্ড ও শুলকবহর ওয়ার্ড এলাকা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় এবং শুলকবহর এলাকার ছোট বড় পাহাড়গুলোতে নিরাপদ বেষ্টনী ওয়াল না দেওয়ায় ভেঙে যায়। এসব কারণে এলাকায় সাধারণ মানুষের অনেক ক্ষয়- ক্ষতি হয় এবং চরম দূর্ভোগে পারত হয়।
গত ৫ সেপ্টেম্বর ডেপুটি স্পীকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মো মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে বলেন, আপনি চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন, যথেষ্ট উন্নয়ন হয়েছে চট্টগ্রামের। চট্টগ্রামের একজন নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আপনার কাছে চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করি।