সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু প্রদর্শন করতে হবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এক হাজার ৫৪৯ জন৷ জাতীয় সংসদে সংরক্ষিত ৫৯টি নারী আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের কোঠায় রয়েছে ৪৮টি আসন ৷ বাকি দুটি আসন বিরোধীদল জাতীয় পার্টির ৷ আগামী ১৪ মার্চ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ অবশ্য সংরক্ষিত নারী আসনে দলগুলো কোঠা অনুযায়ী প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে ফলে ভোটের প্রয়োজন হয় না ৷