- - -

শ্রীনগরে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি দুর্ভোগে শিশু শিক্ষার্থী

Print News

শ্রীনগরে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি দুর্ভোগে শিশু শিক্ষার্থী

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৩ ই আগস্ট২০২৬ ভোর রাতে ভারী মুষলধারে বৃষ্টির পর সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
বিশেষ করে শিশু শিক্ষার্থী যারা ছাতা অথবা রেইনকোট সাথে আনেনি।
ছুটির পরে তাদেরকে এ গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে বাড়িতে যেতে হয়েছে।
গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজার কারণে শিশুদের ঠান্ডা জনিত রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানরা জানান,বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে অপরদিকে বর্ষাকাল ।
বর্ষাকালে নির্দিষ্ট করে বলা যাবেনা কখন বৃষ্টি হতে পারে কখন হবে না ।
তাই বাধ্য হয়েই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালাতে হচ্ছে।
শিক্ষার্থীদের অভিভাবকদের উচিত তাদের সন্তানদের প্রতি প্রতি যত্ন নেওয়া ।
শিক্ষা প্রতিষ্ঠানে আসার পূর্বে শিক্ষার্থীদের ছাতা অথবা পরিধানের জন্য রেনকোট তাদের সাথে দেওয়া।
বৃষ্টি আসলে অথবা বৃষ্টি আসার লক্ষণ দেখলে নিজ দায়িত্বে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান হতে নিজ বাড়িতে নিয়ে যাওয়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa