শ্রীনগরে সবজির বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সবজি বাজারে সবজির দোকানগুলোতে প্রচুর পরিমাণ সবজি উঠেছে দাম একটু বেশি হলেও বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় ।
প্রতি কেজি মুলা ৪০ টাকা ,শীম ১০০ টাকা ,ঢেঁড়স প্রতি কেজি ষাট টাকা ,লতি ৫০ টাকা ,পটল ৫০ টাকা ,কাঁচামরিচ ৮০ টাকা ,ধুন্দর চল্লিশ টাকা ,শশা ষাট টাকা ,ডাটা আটি ৫০ টাকা ,লাল শাক আটি ১০ টাকা , প্রতিটি পিচ লাউ ৫০ থেকে ৬০ টাকা ,প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা ,পেঁপে ৩০ টাকা ।
বিক্রেতা জসীম জানান ,বাজারে প্রচুর পরিমাণ সবজি ওঠায় ও ক্রেতাদের উপচে পড়া ভিড় তাদের বেচাকেনা ভালো ।
অপরদিকে ক্রেতা আব্দুল লতিফ জানান, বাজারে প্রচুর পরিমাণ সবজি পাওয়া গেল অন্য বছরের তুলনায় এবার দাম একটু বেশি তারপরও সবজি কিনতে পেরে তিনি খুশি ।