
শ্রীনগরে রাস্তার পাশে ওয়েল্ডিং এর আলোক রশ্মিতে পথচারীদের স্বাস্থ্য হানির আশঙ্কা
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজারে ,রাস্তার পাশে গড়ে উঠেছে ওয়েল্ডিং এর কারখানা ।
এ সব কারখানার কর্মচারীরা প্রকাশ্য দিবালোকে রাস্তার পাশে বিভিন্ন যানবাহনেরওয়েল্ডিং করে থাকেন।
রাস্তার পাশে ওয়েল্ডিং করার ফলেএর আলোক রশ্মি সরাসরি পথচারীদের চোখে আঘাত করে। এতে চোখের সমস্যা দেখা দেয় চোখ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা,চোখ দিয়ে পানি পড়া মতো স্বাস্থ্য হানিকর ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান ,এসব কারখানার মালিক ও কর্মচারীদের উচিতপ্রকাশ্য রাস্তায়ওয়েল্ডিং না করে তাদের নির্ধারিত কারখানার ভেতর ওয়েল্ডিং এর ব্যবস্থা করলে ভুক্তভোগীরা এ দুর্ভোগ হতে রক্ষা পেতন।
![]()









