- - -

শ্রীনগরে ভাসমান দোকানে একদামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি, নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়

Print News

শ্রীনগরে ভাসমান দোকানে একদামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি, নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়

ফরিদপুর জেলার নিবাসী ঢাকা জেলার দোহার উপজেলা জয়পাড়ায় অস্থায়ীভাবে বসবাসরত মোঃ সাইদুররহমান
ঢাকা বাবু বাজার পাইকারি দোকান হতে নিত্য প্রয়োজনীয় ক্রয় কৃত দ্রব্যাদি যেমন বিভিন্ন প্রকার হাড়ি, পাতিল,চামচ ,চুড়ি ,চিরুনি আয়না ,শিশুদের খেলনা ,ভ্যানে ভাসমান দোকান সাজিয়ে ,
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাস্তাঘাটে, ফুটপাতে ,বসতবাড়ির আঙ্গিনায় বিক্রি করতে আসেন ।
সাইদুর রহমানের আগমন সংবাদ শুনে গ্রাম অঞ্চলের নারী ক্রেতারা ভিড় করেন তার দোকানে এবং তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি ক্রয় করেন। তাদেরই একজন ক্রেতা নাদিয়া জানান ,বাজারে না গিয়ে নিজের বাড়ি সম্মুখে স্বল্প মূল্যে একদামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যায় বলে তিনি এসেছেন তার প্রয়োজনীয় দ্রব্যটি ক্রয় করতে।
বিক্রেতা সাইদুর রহমান জানান,তার ভাসমান দোকানে ১০ টাকা হতে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে ।
ক্রেতাদেরপছন্দ অনুযায়ী তারা তা ক্রয় করেন।
প্রতিদিন গড়ে তিনি প্রায় ৫০০০ টাকার মালামাল বিক্রি করতে পারেন।
যা আয় হয় তা দিয়ে তিনি তার তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সচ্ছল ভাবে সংসার পরিচালনা করতে পারেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa