
শ্রীনগরে বাঘড়া মনিপাড়ায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস এমপির
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া মনিপাড়ায় এবছর বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ,
৬০ টি পরিবারের প্রায় ৪০০ জন বাসিন্দার বাড়ি ঘর পানিতে তলিয়ে গিয়ে বসবাসে অনুপযোগী হয়ে পড়ে ।
এছাড়া রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
জলাবদ্ধ পানি হতে পানিবাহিত রোগ যেমন জ্বর, ঠান্ডা, চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এছাড়াজলাবদ্ধ এলাকায় মশারউপদ্রব বৃদ্ধি পায় ।
এই ব্যাপারে মনি পাড়ায় বসবাসরত বাসিন্দারা স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করলে তারা উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করেন ,
১৯অক্টোবর ২০২৬ সোমবার বিকেল তিনটায় জাতীয় সংসদ মুন্সিগঞ্জের ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ মনিপাড়ার জলা বদ্ধ এলাকা পরিদর্শন করেন এবং জলাবদ্ধ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।
এ সময় উপস্থিত ছিলেন ,শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান ,প্রচার সম্পাদক শফিউল ইসলাম খান আজম ,উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম রজিন ,বিএনপি উপজেলা সাবেক সিনিয়র সহ-সভাপতি রাহাদুল ইসলাম রিপন ভূঁইয়া ,ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা ,উপজেলা ছাত্রদল সভাপতি শুভ , বাঘড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন , সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর ,ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রতন ,৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ জয়নাল শিকদার ,৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদকমোঃ হাবিব ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি ,ছাত্রদল ,যুবদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
মণিপাড়া পরিদর্শন ছাড়া ও মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কামারগাঁও ও বাঘড়া শারদীয় দুর্গাপূজার মন্ডপ গুলো পরিদর্শন করেনও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
![]()









