
শ্রীনগরে নিজ বাড়িশিশুদের বিকল্প খেলার মাঠ
মুন্সীগঞ্জের শ্রীনগরে শিশু-কিশোরদের খেলাধুলার মাঠ না থাকায় শিশুরা বিকল্প হিসেবে নিজের বাড়ির উঠানকে বিকল্প খেলার মাঠ হিসেবে বেছে নিয়েছে ।
২১ আগস্ট ২০২৬শুক্রবার বিকেল পাঁচটায় রাসেল, রুবেল,রতন, সুমন তাদের বাড়ির উঠানে ফুটবল খেলছিল।
তারা জানায়,আজ ছুটির দিন তাই সবাই মিলে বিকেলে ফুটবল খেলার আয়োজন করেছে।বিদ্যালয়ের খেলার মাঠ ছাড়া নিজ গ্রামে খেলার কোন মাঠ নেই ।
তাই তারা নিজ বাড়ির উঠানে বিকল্প খেলার মাঠ হিসেবে ফুটবল খেলছে ।
সবাই মিলে খেলাধুলা করতে পেরে তারা খুবই আনন্দিত ।
রফিকুল ইসলাম জানান,তাদের সময় গ্রামাঞ্চলে বড় বড় খেলার মাঠ ছিল।
সে সব খেলার মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু,গোল্লাছুট, কানামাছি খেলা হত ।
সে খেলা দেখতে স্থানীয় অভিভাবক সহ পাড়া প্রতিবেশীরা ভিড় জমাতেন।
বর্তমানে সে সব খেলার মাঠ ভরাট করে বড় বড় দালান উঠানোর ফলে,
গ্রাম অঞ্চলের খেলার মাঠ নেই।
খেলা মাঠ না থাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা বিলুপ্ত হয়েছে।
খেলার মাঠ না থাকায় শিশুরাও বিকল্প মাঠ হিসাবে নিজ বাড়ি উঠানকে বেছে নিয়ে ফুটবল খেলছে ।
![]()









