- - -

শ্রীনগরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং বিপাকে শিক্ষার্থীও শিশু বয়স্ক

শ্রীনগরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং বিপাকে শিক্ষার্থীও শিশু বয়স্ক

সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘনঘন বিদ্যুৎলোডশেডিং বিপাকে শিক্ষার্থী ও শিশু বয়স্ক
দিনের বেলা যেমন তেমন রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মক ব্যাঘাত ঘটছে ।
ধারাবাহিক ভাবে বিদ্যুৎ আসা যাওয়ায় বিকল্প হিসাবে প্রায় প্রতিটি বাড়িতে এনার্জি বাল্ব ব্যবহার হচ্ছে ।
এসব বৈদ্যুতিক বাল্ব একবার চার্জ হলে তিন ঘন্টা পর্যন্ত আলো থাকার কথা ছিল ।
ঘনঘন বিদ্যুৎ আসা যাওয়ায় সঠিকভাবে বাল্ব চার্জ না হওয়ায় আলো না থাকায় রাতের বেলা শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে ।
অপরদিকে শিশু, বয়স্করা তীব্র গরমে গরম জানিত রোগ জ্বর, ঠান্ডা, হাঁচি ,কাশি ,শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছেন।
এছাড়া ফ্রিজ ,বৈদ্যুতিক পাখা ,এয়ার কুলার বিকল হচ্ছে ।
ভুক্তভোগীদের অভিমত সারাদেশে যেহেতু বিদ্যুতের ঘাটতি রয়েছে ।
শহরের তুলনায় গ্রামাঞ্চলেবেশি লোডশেডিং হচ্ছে ।
এভাবে বিদ্যুৎ বন্ধ না রেখে সহনীয় পর্যায়ে বিদ্যুৎ বন্ধ রাখলে ভুক্তভোগীরা কিছুটা হলেও উপকৃত হতেন বলে অভিমত প্রকাশ করেন ।
পল্লী বিদ্যুত কর্মকর্তারা জানান, তারাও এ ব্যাপারে চেষ্টা করছেন যতটুকু সম্ভব সহনীয় পর্যায়ে রাখতে ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa