শ্রীনগরে এক ঘন্টা ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ১১ ই আগস্ট২০২৬ ভোর রাতে টানা এক ঘন্টা ভারী বৃষ্টিপাতের ফলে নিম্নঞ্চলে অবস্থিত রাস্তাঘাট,বাজার দোকানপাট , বসত বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান ,ফসলী জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে ।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে চাকুরে ,কৃষক, শ্রমিক ,দৈনন্দিতে আয়ের শ্রমজীবী ,রিক্সা ,অটোরিকশা চালক ,শিক্ষার্থী শিক্ষার্থীসহ যাদের দৈনন্দিন প্রয়োজনে ঘর হতে বের হতে হয় ।
ভুক্তভোগীদের অভিমত জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা না থাকা ,খাল বিলের মুখ বন্ধ ।
ভুক্তভোগীরা আরো জানান ,এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এ সমস্যার সমাধান সম্ভব।