
শ্রীনগরে আধুনিক যুগে যে সময় মোবাইল গেমস নিয়ে ব্যস্তশিশু কিশোর সে সময় কিশোরেরা ছুটির দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাটিম খেলায় ব্যস্ত
মুন্সিগঞ্জের শ্রীনগরে মরহুম আব্দুল জলিল বেপারী মোয়াজ্জিনের ভবনের সংলগ্ন সড়কে,
৯ অক্টোবর ২০২৬শুক্রবার সকাল দশটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাটিম খেলা খেলছিল বিদ্যালয় ছাত্র জাহিদ নাহিদ ,নুর সহ কিশোরের দল।
তারা জানায় আজ শুক্রবার বিদ্যালয় বন্ধ তাই তারা দলবেঁধে লাটিম খেলা খেলছে ।
অভিভাবক মনির হোসেন জানান ,এ আধুনিক যুগে যে সময় বেশির ভাগ কিশোর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু, কানামাছি গোল্লাছুট ,দারিয়া বাধা ভুলে গিয়ে মোবাইল গেমসে আসক্ত হচ্ছে। সে সময় কিশোরের দল লাটিম খেলা খেলছে এটা ভালো দিক ।
এআধুনিক যুগে মোবাইল ব্যবহার করা নিষেধ নয় ।
তারপরও প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি রাখা তারা যেন মোবাইল গেমস আসক্ত না হয় ।
![]()








