- - -

শ্যামনগরে আবারও পুকুর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার

Print News

শ্যামনগরে আবারও পুকুর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে আবারও পুকুরের ভীতর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়া উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে ডিএসবির তথ্যের ভিত্তিতে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুর থেকে বস্তার ভিতর থেকে আড়াই ফুট লম্বা ৪পিস রামদা ও ২ফুট লম্বা কাঠের বাট সংযুক্ত ৩৪পিস হাসুয়া উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত বস্তার ভীতর থেকে দেশীয় ৩৪ পিস হাসুয়া ও ৪ পিস রামদা উদ্ধার করা হয়।

পুকুরে রামদা ও হাসুয়াগুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa