
শোক বার্তা
নিউ নেশন পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আমাদের প্রবীণ সহকর্মী জনাব ইফতেখার হোসেন পান্না আজ ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগাক্রান্ত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর জানাজার নামাজ ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার বাদ এশা বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর ককইডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হবে এবং ককইডাঙ্গা পাঁচপীর কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ, সহসভাপতি কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক আতিউর রহমান, সহসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আবেদ ও অর্থ সম্পাদক তাজেদুর রহমান মানিক গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মরহুমের জানাজা ও দাফন কার্য্যে শরিক হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।
![]()









