শেষ আশ্রয়
সবাই চলে গেছে একে একে
তুমি আছো শুধু আমার পাশে
ও আমার মালিক, আমার রব
আমার প্রথম এবং শেষ আশ্রয়!
দিনের আলোয়; রাতের আঁধারে কষ্টে কষ্টে মাখামাখি,
ধৈর্যের ফল টুকু পাবার আশায়
আমি সেই শেষ আশ্রয়ের যাত্রী !
তোমার আরশের একটি কোনায়
ছোট একটি কুঁড়েঘর দিওগো আমায়
সে ঘরে থাকবে শুধু একটি মিনার
সেজদায় পড়ে থাকবো শুধু তোমাকে দেখার তীব্র চাওয়ায়
ও আমার গফুর, আমার রাহমান,
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম!!
কবিতার শিরোনাম--শেষ আশ্রয়
কলমে-- শান্তা শ্রাবন্তী