শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে; সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলো শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে গ্রহণ করেছে।ভারতীয় হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। যে দেশে একসময় ক্ষুধা, মন্দা ও দারিদ্রতা পেছনে লেগে ছিল, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এসব সমস্যা দূর করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। অনেকের কাছে বাংলাদেশ এখন জাদুর দেশ হিসেবে অভিহিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব আজ বিশ্বনেতারা বিস্ময়ের চোখে দেখছেন।ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মার সাথে বাংলাদেশের একমাত্র ডিজিটাল বাংলাদেশ প্রচারের স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশের একমাত্র ডিজিটাল বাংলাদেশের প্রচারক স ম জিয়াউর রহমান গত ২৬ আগস্ট দুপুরে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হলে শ্রী প্রণয় ভার্মা উপরোক্ত মন্তব্য করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাবিবুর রহমান হাবিব, এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মো. মাসুদ রানা, সংগঠক ও সাংবাদিক মো. সাইফুল ইসলাম, বিদ্যুৎ দেব প্রমুখ। মতবিনিময়কালে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা স ম জিয়াউর রহমান ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মাকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে লেখা বই তুলে দেন।