জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের পুরস্কার বিতরণ
শেখ মুজিব মানেই বাংলাদেশ
চট্টগ্রামের ঐতিহ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রামের আয়োজনে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১১ মার্চ ২০২৪খ্রি. সোমবার বিকাল ৪টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যালস্থ সূর্যমুখী কিন্ডারগার্টেন হাইস্কুল মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা'র সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্যপ্রশিক্ষক মধু চৌধুরী'র সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন এম.বি.এইচ, ডি.এম.এইচ (চন্ডী) ভারত তুরাগী লেখক গবেষক ডাঃ উদয় শংকর রায়। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক টুম্পা দাশ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বায়োজিদ ফরায়েজী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশক সম্পাদক সালমা বিনতে ইব্রাহিম, সদস্য টুম্পা দে, বিনা রানি সিংহ, স্বস্তিকা বড়ুয়া। সভায় বক্তারা বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। হাজার বছরের বাঙালীর গৌরবময় ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ছড়িয়ে দিতে হবে। আগামীর বাংলাদেশ, আগামীর প্রজন্মের নেতৃত্বেই এগিয়ে যাবে। তাদের যতবেশী সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে বঙ্গবন্ধু সংস্কৃতি চর্চায় চেতনায় গড়ে তোলা হবে, দেশ ও জাতি তত সমৃদ্ধ হবে। শেখ মুজিব মানেই বাংলাদেশ। ইতোমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর বাঙালি জাতি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করেছে। এই মহামানবের স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে তাঁরই নির্দেশিত পথ ধরেই এগিয়ে যাবার দৃপ্ত শপথে বাঙালি জাতি আজ বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা, বাঙালির আশা-আকাক্সক্ষা প্রত্যয় ও প্রত্যাশার বিশ্বস্ত ঠিকানা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আলোচনা সভা শেষে প্রতিযোগী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও সনদ বিতরণ করেন।