- - -

শুট জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয়

Print News

শুট জলে ডুবে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয

 

বিষাদের ছায়া বিনোদন জগতে। ওড়িশার তালসারিতে শুটিং শেষ হওয়ার আনন্দ মুহূর্তেই বদলে গেল শোকের ছায়ায়। সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গিয়ে অকাল মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সহকর্মীদের চোখের সামনেই মৃত্যুর কাছে হার মানলেন এই শিল্পী। প্রত্যক্ষদর্শী ও ইউনিট সূত্রে জানা গেছে, রবিবার (২৯ মার্চ ) বিকেলে তালসারিতে একটি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল। প্যাকআপ হওয়ার পর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সৈকতে যান তিনি। চালকের বারণ সত্ত্বেও রাহুল একা জলে নামলে ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শী অভিনেতা দিগন্ত বাগচীর মতে, সম্ভবত বালিতে পা আটকে যাওয়ায় ঢেউয়ের ধাক্কা সামলাতে পারেননি তিনি। শ্বেতার চিৎকার শুনে দ্রুত উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। শুটিং ইউনিটের তরফে জানানো হয়েছে, অচৈতন্য রাহুলকে নিয়ে দিঘা মহকুমা হাসপাতালে যাওয়ার পথে ট্রাফিক জ্যাম বাধা হয়ে দাঁড়ায়। গাড়ির ভেতরেই টেকনিশিয়ানরা কৃত্রিম শ্বাস প্রদানের চেষ্টা চালালে ও  রবিবার (২৯ মার্চ ) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, জলে ডোবার ধকল সইতে না পেরে পথেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাহুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ বিনোদুনিয়া থেকে সাধারণ মানুষ। পছন্দের অভিনেতা রাহুলকে হারিয়ে মর্মাহত ও শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় হতবাক তিনি। রবিবার (২৯ মার্চ ) অভিনেতার মৃত্যুর খবর পাওয়ার পর এক্স হ্যান্ডেলে মমতা লেখেন,” কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। “

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa