- - -

শিলিগুড়ির খড়িবাড়িতে ১০টি পাচারকৃত মহিষা সহ গ্রেফতার ২

Print News

শিলিগুড়ির খড়িবাড়িতে ১০টি পাচারকৃত মহিষা সহ গ্রেফতার ২

 

পিকআপ ভ্যানে মহিষ পাচারের ছক। আসামে পাচারের আগেই মহিষ উদ্ধার করলো উত্তরবঙ্গের শিলিগুড়ির খড়িবাড়ি থানার পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ২। জানা যায়, খড়িবাড়ির থানঝোড়া চা বাগান সংলগ্ন এলাকায় ১০টি মহিষ সহ ২টি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মহম্মদ আফজাল এবং নজরুল আনসারী। তারা নকশালবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে প্রকাশ, মহিষগুলি বিহার থেকে আনা হয়েছিল এবং আসামের দিকে পাচারের পরিকল্পনা ছিল। চালকদের কাছে বৈধ নথিপত্র না পাওয়ায় মহিষগুলিকে খোয়ারে

পাঠানো হয়েছে এবং পিকআপ ভ্যান ২টিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শুক্রবার (২০ ফেব্রুয়ারী ) শিলিগুড়ি মহকুমা আদালতে প্রেরণ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa