শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১ জন নিহত
আসামরাজ্যের শিলচর- আইজল জাতীয় সড়কের শিলডুবিতে ভয়াবহ বাস দুর্ঘটনা সংগঠিত হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ট্রেভেলার বাস দুর্ঘটনার কবলে পড়ে। এর জেরে এক যাত্রী প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন বলে জানা যায়। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারী ) সকাল ১১ টায়। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। ৩ জনের অবস্থা আশংকাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত ব্যক্তি বঙাইগাঁওয়ের বাসিন্দা। তিনি সেনাকর্মী। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।