শিলচর ও সোনাইয়ে মাদক সহ ৩ মহিলা গ্রেফতার
ভারতের আসামরাজ্যের শিলচর ও সোনাইয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক সহ ৩ মহিলা ও ১ যুবককে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। বুধবার (৩ জুন) রাতে বিশেষ অভিযানে শিলচর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে গুলনেহার বেগম লস্কর নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫টি সাবান কেইসে লুকিয়ে রাখা ২৯৮ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। একইভাবে সোনাই থানার পুলিশ পৃথক অভিযানে ২ নারী পাচারকারী রাশমিনা বেগম (৩১) ও মমতাজ বেগম (৩৭) কে সোনাইবাজার এলাকা থেকে আটক করে। তার কাছ থেকে ১১ টি সাবান কেইসে থাকা মোট ১২২ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। অপরদিকে, শিলচর থানার অন্তগর্ত ফাটকবাজার এলাকায় অভিযান চালিয়ে আজিম উদ্দিন লস্কর ওরফে কালা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫টি ভায়ালে থাকা প্রায় ১•৭ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে।