শিলচর- আসাম বিশ্ববিদ্যালয় সড়কে চরম দুর্ভোগের শিকার ছাত্র - শিক্ষক ও স্থানীয়রা
শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের শিলকুড়ি এলাকা ভয়ংকরভাবে বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে শিলকুড়ি ডাকঘরের সামনে থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত বিশাল বিশাল গর্তের সমাহারে নিত্যযাত্রীদের যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। এনিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ছাত্র- শিক্ষক, স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বৃষ্টি জলে গর্ত গুলি কাদা জলে ভরে যাওয়ার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং সাধারণ মানুষ এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করেন। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে যানবাহন চলাচল মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। ছোট গাড়ি থেকে শুরু করে অটো রিকশা ও বাইক চলাচলের নিত্যদিন দুর্ঘটনা আশংকা নিয়ে চলাচল করতে হচ্ছে। ইতিমধ্যেই একাধিক ছোটখাটো দুর্ঘটনার খবর ও সামনে এসেছে বলে স্থানীয়দের অভিযোগ। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকার নবনির্বাচিত বিধায়ক সহ অন্য জনপ্রতিনিধিদের এব্যাপারে অবিলম্বে কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পড়ুয়াদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ও হুমকি দেওয়া হয়েছে।