শিলচরের কনকপুর থেকে মাদক উদ্ধার, আটক ১
আসামের শিলচরের কনকপুর দ্বিতীয় খন্ড থেকে হেরোইন উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল ) সন্ধ্যা ৬টায় গোপন সূত্রের ভিত্তিতে শিলচর থানার একদল পুলিশ বাহিনী মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে কনকপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা আবুল হোসেন চৌধুরীর ভাড়া বাড়ি থেকে সন্দেহভাজন হেরোইনের ৫টি সাবান কেইসে (মোট ওজন ৬১ গ্রাম ) উদ্ধার করা হয়। পাশাপাশি আবুলকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ টাকা। এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।