
শিরোনাম: HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এতে সভাপতিত্ব করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির। প্রধান আলোচক ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা প্রফেসর মো. আমির হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনা হেনা সুইটি, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সাবেক মহিলা চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন দেওয়ান, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মো. বাবুল দেওয়ান ও সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার মাহতাব হোসেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আফছার আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. সেলিম, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, সমাজকর্মী মুনমুন আসকারী, সাংবাদিক নেতা আব্দুল লতিফ রানা, অ্যাডভোকেট সেন্টু, উম্মে হাবিবা বিথীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে সরকার হুমায়ুন কবির বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তোমরা এমনভাবে মানুষ হও, যেন তোমাদের বাবা-মা তোমাদের পরিচয় দিতে গিয়ে গর্ব করে বলতে পারেন—আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি। ভবিষ্যতে তোমরাই দেশ পরিচালনা করবে, নেতৃত্ব দেবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে আসতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সংগঠনটি আরও সুন্দর ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সমাজের মানুষকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
![]()









