প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৪, ৫:২৯ পূর্বাহ্ণ
শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর, আহত ৪

শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর, আহত ৪
নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার 'ঈগল' প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে স্বতন্ত্র প্রার্থীর নারী পুরুষসহ ৪ জন সমর্থক আহত হয়েছেন।
বুধবার (০৩ জানুয়ারি) দুপুর ১ টার দিকে শিবপুর পৌরসভার আশ্রাফপুর মাটি কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আহতদের নাম - সামসুল হক মৃধার ছেলে ইমরান (৪৫), ইমরানের স্ত্রী মুরশিদা (৩০), রাজ্জাক মিয়ার ছেলে আবুল (৫০) আবুলের স্ত্রী সাদিয়া (৪০)
আহত ইমরান বলেন, আজকে স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার সমর্থনে উঠান বৈঠক উপলক্ষে প্রতীক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। এসময় নৌকা মার্কার সমর্থনের দুটি মাইক্রোবাস যাচ্ছিল। তখন গাড়ী থেকে নেমে বৈঠা দিয়ে এলোপাতাড়ি মারধর করে ঈগল প্রতীক ভাঙচুর করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন বলেন, এ বিষয়ে মৌখিক ভাবে শুনছি। লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
Copyright © 2026 দৈনিক আনন্দবার্তা. All rights reserved.