প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৩, ৬:২০ অপরাহ্ণ
শিবপুরে দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী বাজারে ফজলে রাব্বি খানের গণসংযোগ

শিবপুরে দুলালপুর ইউনিয়নের গড়বাড়ী বাজারে ফজলে রাব্বি খানের গণসংযোগ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক এমপি শহীদ রবিউল আউয়াল খান কিরণ ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ শহীদ হারুনুর রশীদ খানের সুযোগ্য উত্তরসূরী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফজলে রাব্বি খান।
গত ২ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের ঐতিহ্যবাহী গড়বাড়ী বাজারে তিনি গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন। ফজলে রাব্বি খান গণসংযোগকালে জনতার ঢল নামে।
এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ এম এ আজিজ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক হান্নান মিয়া, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শহীদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আখিল মৃধা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শরীফ, সাধারণ সম্পাদক মোঃ জিলহাজ্ব, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ রুবেলসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শতশত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণকালে বাজার ও এলাকা জুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগ, ব্যাবসায়ী ও সাধারণ জনগণ রাব্বি খানকে কাছে পেয়ে খুবই উচ্ছ্বাসিত হয়ে উঠেন। অনেকেই মত প্রকাশ করে বলেন, রাব্বি খান আওয়ামী ও শহীদ পরিবারের সন্তান, শহীদ কিরণ খান ও শহীদ হারুন খানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে রাব্বি খানকেই নৌকার মনোনয়ন দেওয়া উচিৎ। রাব্বি খানের বাবা ও চাচা সারাজীবন দলের জন্য ও তৃণমূল নেতাকর্মীদের জন্য কাজ করেছেন, সুখে দুঃখে কর্মীদের পাশে থেকেছেন। রাব্বি খানকেও তাদের মতো পাশে পাওয়া যাবে।
Copyright © 2026 দৈনিক আনন্দবার্তা. All rights reserved.