
শিবপুরে এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে সংবর্ধনা
নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর পক্ষ থেকে নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অদ্য ২৯ জুন শনিবার সকাল ১২ ঘটিকায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এই সংবর্ধনা দেয়া হয়। ২য় পর্যায় শিবপুর উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা ২০২৪ ইং অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, মাননীয় এমপি সকলকে ধন্যবাদ জানিয়ে হাসপাতালকে আরও উন্নত আধুনিক ও স্মার্ট চিকিৎসা কিভাবে প্রদান করা যায় সেই দিকে লক্ষ্য রেখে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং উনার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন।শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব, নরসিংদী সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, জেলা আওয়ামী লীগ এর অর্থ বিষয়ক সম্পাদক, শহিদুল আলম সরকার,উপজেলা যুবলীগ এর সভাপতি আলহাজ্ব তাইজুল ইসলাম মোল্লা , নাসিম আহমেদ হিরন,এমপি এর ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
![]()









