শিবপুরের আওয়ামীলীগের নতুন কমিটি করা উচিত : আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ অদ্য ১/৬/২৪ ইং শনিবার বিকালে নরসিংদীর সার্কিট হাউজ মিলনায়তনে নরসিংদী জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। তিনি বলেন, আমি বলতে চাই নরসিংদীর রাজনৈতিক অবস্থা খুবই ভালো , আমার থানা শিবপুর, শিবপুর থানার সংগ্রামী সাবেক সভাপতি তিনবারের সভাপতি ছিলেন আলহাজ্ব হারুনুর রশিদ খান। এক বছর হয়েছে তিনি মৃত্যু বরণ করেছেন এর মৃত্যুর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহ-সভায় অবগত আছেন ,তারপরও আমি আজকে মন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন আমি উনার কাছে বলতে চাই মৃত্যুর চার্জশিট এখন পর্যন্ত পাই নাই। এ ব্যাপারে আমার মনে হয় নরসিংদী যতগুলো রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে আমি চাই এই হত্যাকাণ্ডের বিচার যাতে হয়। হারুনুর রশিদ খানের হত্যাকান্ডের ইমেডিয়েটলি চার্জ সিট যেন দেওয়া হয় । এখানে উপস্থিত মন্ত্রী মহোদয় জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ভালোভাবে কাজ করে যাচ্ছেন ,আমি বলতে চাই যে অবস্থা চলিতেছে আওয়ামী লীগ এর কোন বিভেদ নাই। আমাদের শিবপুরে যে অবস্থা চলতেছে আওয়ামী লীগ কোন বিভেদ নাই, বর্তমান আওয়ামী লীগ সভাপতি/ সাধারণ সম্পাদক তারা ভালোভাবে কাজ করিতেছেন ,অন্যান্য সংগঠন ও কাজ করিতেছেন। আমি শুধু বলতে চাই প্রায় ১২ বছর হয়েছে এই আওয়ামী লীগ কমিটি আমার মনে হয় নতুন করে আওয়ামীলীগ কমিটি হওয়া উচিত। আজকে শিবপুর এর আওয়ামী লীগ সভাপতি / সাধারণ সম্পাদক এখানে আছেন মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, বিগত সংসদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ও উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে ,এমন নির্বাচন আমরা ইতিপূর্বে দেখি নাই। আমি বলতে চাই সর্ব সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দিনরাত্রি পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী যে ইচ্ছা, সে ইচ্ছা বাস্তবায়ন করার জন্য যার যার অবস্থান থেকে আমরা যেন কাজ করে যাই। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর কবির নানক এমপি, মাননীয় মন্ত্রী পাট ও বস্ত্র মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ,সভাপতি মন্ডলী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব নজরুল ইসলাম হিরো এমপি ,বীর প্রতীক সাবেক মাননীয় মন্ত্রী। আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, ফরিদা ইয়াসমিন এমপি, সংরক্ষিত মহিলা আসন নরসিংদী এবং বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেসক্লাব বাংলাদেশ। সভাপতিত্ব করেন জি এম তালেব হোসেন, সভাপতি নরসিংদী জেলা আওয়ামী লীগ, সঞ্চালনায় ছিলেন পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ। উপস্থিত ছিলেন , ফজলে রাব্বি খান বিগত সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ও প্রচার সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ, ফেরদৌসি ইসলাম চেয়ারম্যান শিবপুর উপজেলা পরিষদ ও সভাপতি শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ । অধ্যাপক ফজলুর রহমান সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা আওয়ামী লীগ।বিনয় কৃষ্ণ গোস্বামী সভাপতি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ,আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা ও জুনায়েদুল হক জুনু সহ সভাপতি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ। মোঃ শহিদুল আলম সরকার শ্রম বিষয়ক সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ, আলহাজ্ব মহসিন নাজির সভাপতি শিবপুর উপজেলা আওয়ামী লীগ , আলহাজ্ব শামছুল আলম ভূইয়া রাখিল সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ,আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ যুগ্ম সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ । এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।