
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১ : আহত-২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনা একজন নিহত ও ২জন আহত হয়েছে। বুধবার বিকেল ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে ট্রলি-অটোরিক্সা মূখোমূখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি অটোরিক্সা চালক উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী-একবরপুর গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. কামাল হোসেন(৪৭)।
আহত হলেন, বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের লু’ফল মো. মোখলেশ আলী(৬৫) ও বিনোদপুর ইউনিয়নের পাঁকাটোলা ইউনুস আলীর ছেলে মোহাম্মদ (৭৫)
প্রত্যক্ষদশীরা জানায়, খোঁয়া বোঝাই একটি ট্রলি ভোলাহাট অভিমূখি যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি অটোরিক্সা কানসাট অভিমূখি আসছিল। এমন সময় মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর উপরটোলা গ্রামে পৌঁছালে তাদের মূখোমূখি সংঘর্ষ হলে অটোরিক্সা ধমড়ে মুচড়ে যায় ও চালকসহ যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। এতে অটোরিক্সা চালক ঘটনাস্থলেই মারা যায় এবং স্থানীয় আহতের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসক আহত ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে ট্রলি-অটোরিক্সা মূখোমূখি সংঘর্ষে একজন মারা গেছে ও ২জন গুরুতর আহত হয়ে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
![]()









