- - -

শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে নির্বাচনী মাঠে গোলজার-কুদ্দুছ-মনির প্যানেল

img 20261018 wa0004
Print News

শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে নির্বাচনী মাঠে গোলজার-কুদ্দুছ-মনির প্যানেল

 

বিলেতে জমে উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬। আগামী ১৮ অক্টোবর রবিবার লন্ডন শহরের দ্য গ্র্যান্ড রাউন্ড হাউস, লজ অ্যাভিনিউ, ড্যাগেনহ্যাম, এসেক্স RM8 2HY তে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশীত এই নির্বাচন। দুপুর ১২ টা থেকে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। জজ বেলায়েত হোসেন, এ কে এম ই্য়াহইয়া, অধ্যাপক নুরুল ইসলাম, আবুল কাহার আলী ও অধ্যাপক আব্দুল মতিন সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ঠ একটি নির্বাচন কমিশন গঠন করা গঠন করা হয়েছে। ৮০৮ জন ট্রাস্টি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার জন্য অধির আগ্রহে অপেক্ষায় আছেন। আর প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে দুটি প্যানেলের হয়ে ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে মিছবাহ-মোহাব্বত-নেছার ও গোলজার-কুদ্দুছ-মনির নামে দুটি প্যানেল অংশ নিচ্ছে। উভয় প্যানেলই নবীণ-প্রবীণ ও অভিজ্ঞদের সমন্বয়ে প্রার্থী দিয়েছেন। এছাড়া নিজ নিজ প্যানেলের লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ম্যানুফেস্ট প্রকাশ করেছেন এবং প্রার্থীরা বিভিন্ন সভায় চমকপদ বক্তব্য ও নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে প্রাণপন চেষ্ঠা চালাচ্ছেন। উভয় প্যানেলের প্রচারণার অংশ হিসেবে ব্রিটেনের বড় রড় শহরে প্যানেল পরিচিতি অনুষ্ঠান করেছেন। আর বিলেতের মাটিতে বিশ্বনাথী এই সর্ববৃহৎ এবং সফল এই সংগঠনের নির্বাচনের বিষয়ে অন্যান্য কমিউনিটিতেও সরব আলোচনা চলছে। ব্রিটেনে প্রবাসী বিশ্বনাথীরা এখন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনী জ্বরে আক্রান্ত। উভয় প্যানেলের সাথে সিনিয়র ট্রাস্টিরাও প্রচারণায় বিভিন্ন শহরে ছুটে বেড়াচ্ছেন।

সর্বশেষ খবর অনুযায়ী ১৭টি পদের মধ্যে অন্তত ১০টি পদে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। অতিতের মত এবারের নির্বাচনে প্যানেলগুলোর নির্ধারিত প্রতিক না থাকায় ট্রাস্টিরা উভয় প্যানেল থেকে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবেন।
সর্বশেষ নির্বাচনেও দুটি প্যানেলে অংশ নেয়। ফলাফলে দেখাগেছে, এক প্যানেল থেকে ১০টি পদে ও অপর প্যানেল থেকে ৭টি পদে প্রার্থীরা বিজয়ী হন। এবারও কি উভয় প্যানেল থেকে প্রার্থীরা বিজয়ী হবেন না পুরো প্যানেল নিরঙ্কুষ বিজয় লাভ করবে। তা এখন দেখার বিষয়। বিলেতে বিশ্বনাথী কমিউনিটি তথা বাংলাদেশী কমিউনিটির কাছে এই নির্বাচন এখন সবচেয়ে আলোচনার বিষয়।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইতিমধ্যে প্রায় ১২ কোটি টাকার স্থায়ী মূলধনের মুনাফা দিয়ে গত ৩২ বছরে বিশ্বনাথের শিক্ষার প্রসারে এক অসামান্য অবদান রেখেছে। এ কারণে বিলেতের মাটিতে বিশ্বনাথী এই সংগঠন শিক্ষার কল্যাণে এক রোল মডেল। আগামী ২০২৬-২০২৮ সালের নির্বাচনের জন্য নিম্নলিখিত দুটি প্যানেলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে গত কমিটির ১১ জন বিজয়ী প্রার্থী এবারও দুটি প্যানেলে অংশ নিচ্ছেন।
গোলজার-কুদ্দুছ-মনির প্যানেলে চেয়ারপার্সন পদে গোলজার খান, ভাইস-চেয়ারপার্সন পদে অধ্যাপক ফরিদ আহমদ, কবির মিয়া, জেনারেল সেক্রেটারি পদে আব্দুল কুদ্দুছ, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি পদে সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, ট্রেজারার পদে মনির আহমদ, এ্যাসিসট্যান্ট ট্রেজারার পদে তোফাজ্জুল আলম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি পদে খালেদ মাসুদ রনি, ক্যালচারাল সেক্রেটারি পদে মদরিছ আলী মফজ্জুল, ইসি মেম্বার পদে আজিজুর রহমান খান রাজু, গোলজার আহমদ ফয়ছল, মহি উদ্দিন পলাশ, শাহ তাজুল ইসলাম, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নুর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন পদপ্রার্থী গোলজার খান বলেন, আমি নির্বাচিত হলে বিশ্বনাথে শিক্ষার প্রসারে এবং বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রচেষ্ঠা চালাব।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ বলেন,ট্রাস্টের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে শিক্ষার উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করব।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার পদপ্রার্থী মনির আহমদ বলেন, “বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট একটি জনকল্যাণমূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাকে আমি অত্যন্ত গুরুত্ব দিই।”
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ভাইস-চেয়ারপার্সন পদে কবির মিয়া বক্তব্যে বলেন, আমি ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন, যাতে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa